Tuesday, November 4, 2014

SPRING MUST COME : বসন্ত আসবেই

"You can cut all the flowers,
but can't keep the spring from coming".
                                                                  ------  Publo Neruda.

তুমি যতই করনা বাগানের সব ফুলগুলোকে ছিন্ন,
তবু রুখতে পার না গন্ধবাতাসে বসন্ত আগমন ।
কফি হাউসের আড্ডাটা তুমি জোর  করে দিলে ভেঙে,
রুখতে পারনি মনের গভীরে গোপন প্রেমের নীরব সঞ্চরণ ।
জোর খাটালেও হৃদয়ে প্রেমের উৎস যায়না রোখা ;
চুম্বন শুধু প্রতীকী প্রকাশ সামনে অথবা আড়ালে,
হৃদয় যখন সাড়া দেয় শুধু একান্তে কাছে আসবার---
মনের মানুষ ধরা দিলে মনে হাত দুখানি বাড়ালে ।
                                                                            ------দিলীপকুমার চট্টোপাধ্যায়।।দিল্লী,03.11.2014.

No comments:

Post a Comment