Wednesday, July 13, 2016

আজ আমার জন্মদিন মাতৃগর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ আমি শুধু মাঝখান থেকে চুয়াত্তরটা বসন্ত দ্রুত চলে গেছে ফোটা ও অফোটা ফুলের সুগন্ধ সুষমা নিয়ে স্মৃতি নেই,কবে যে একরাশ স্বপ্ন ও মুগ্ধতা নিয়ে মায়ের কোলের ঘ্রাণে পৃথিবীর গভীর আশ্বাস প্রথম আলোয় প্রকাশিত ক্ষুধা তৃষ্ণা ভয় তার সাথে মাতৃবক্ষে সস্নেহ আশ্রয়, পৃথিবীতে একমাত্র নিঃসর্ত সম্পর্কের আগড় ছেড়ে অনন্ত পরিক্রমা সেরে বারবার ফিরে আসা একই দিনে কোলঘেঁষে মাতৃক্রোড়ে এই জন্মদিনে

জন্মদিন

আজ আমার জন্মদিন মাতৃগর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ আমি শুধু মাঝখান থেকে চুয়াত্তরটা বসন্ত দ্রুত চলে গেছে ফোটা ও অফোটা ফুলের সুগন্ধ সুষমা নিয়ে স্মৃতি নেই,কবে যে একরাশ স্বপ্ন ও মুগ্ধতা নিয়ে মায়ের কোলের ঘ্রাণে পৃথিবীর গভীর আশ্বাস প্রথম আলোয় প্রকাশিত ক্ষুধা তৃষ্ণা ভয় তার সাথে মাতৃবক্ষে সস্নেহ আশ্রয়, পৃথিবীতে একমাত্র নিঃসর্ত সম্পর্কের আগড় ছেড়ে অনন্ত পরিক্রমা সেরে বারবার ফিরে আসা একই দিনে কোলঘেঁষে মাতৃক্রোড়ে এই জন্মদিনে

পথযাত্রা

পথ পথ কখনো দীর্ঘ হয় না। বড় জোর বলা যায় পথের শেষ নেই, তবে,অবশ্যই শুরু আছে নদীর চলার মতো পাহাড় থেকে লাফিয়ে নেমে গিরিখাদ,অতঃপর সমতল, বাহিকা উপবাহিকা অরণ্য শহর নগর গ্রাম পেরিয়ে অবশেষে সমুদ্রে মেশা; সেখানেও সমাপ্তি নেই লোনা ঢেউ কোথায় যে নিয়ে যাবে জানেনা তো কেউ। তেমনি বয়স,মাতৃগর্ভ থেকে যাত্রা শুরু কোন সুদূর অতীত থেকে এককোষী প্রাণের উন্মেষ শুধু রূপবদল জলে স্থলে অন্তরীক্ষে মাছ মানুষ পাখি রকমফের অনন্তপথ ধরে চলা আর চলা......... শেষ নেই যেমন বৃত্তের পরিধি পরিক্রমা। লখনঊ,18.02.2015.

FALL SEASON IN CHICAGO

October is the month of fall When the autumn gives her call To the wind, to blow at its top So that the leaves fly and drop Colour of leaves change from green To golden yellow, and a light shade of cream Then it turns to orange and red With a tinge of light violet Does nature have a long paint brush? She colors the leaves with sudden rush Then wipes out the canvas by maddening breeze The trees stand naked along the ridge Parks look barren without any shades Dry brown leaves cover grass blades Deserted trees stand on the roads With a heap of sigh; grace unload Halloween days are knocking at the door The evil spirits are away with a roar Boys and girls with colorful dress Out on the road with festive craze If autumn comes, can winter be behind? The chilly days with white snow lined Will bring the Christmas days of joy---- In festive mood we all enjoy

A BUNCH OF POEMS

POEMS OF DILIPKUMAR CHATTOPADHYAY --------------------------------------------------------------------- RETURNED FROM GREEN Shut the eyelids to see the unseen you may feel the glow of green----- didn't face such greenery in life as I reached the space serene. I pushed away the concrete jungle to reach an unknown spot on the globe, someone poured festive colours on my cornea with great aplomb. I felt the green carpet of softy grass below my feet and sucked chlorophyll, as the roots suck life from the ground I rejoiced rebirth with eternal feel. Coming back to tooled civility trying to retain the touch of green, I felt lonely and a crestfallen self..... eyelids are covered by grey within. ##### DESIRE Now the distant seems more visible, and, the near becomes gradually hazy. I touch my childhood with ripe old age, my adolescence is lost in busy middle years; and, the youth rolls down to west horizon to pace up with the glow of mid-sky sun....... Now, it is time to light the lamp and fire, not to drive out the darkness, but to receive her and to chant in murmuring knitted hymns: Oh spotless night! before calling us to mother's womb please touch our forehead with the eternal light, so that we may come back with the Sun on our palm. ##### POET'S GEOGRAPHY There is no country in the poet's geography---- Do snatch the geometry box from his hands, otherwise, he will consciously rub out the boundary lines from the map by the sweeps of white eraser. Guards will be withdrawn from LOC areas, the flowery creepers will grab the barbed wires like a romantic lovely wife; to wipe out the gunpowder smoke from the barrels of fire arms the young lovers will pour deodorants and perfumes in their spout. Everything will be squandered: ammunition market will face the charge of infidelity---- all the gun merchants will start selling roses, jasmine, tulip and gladiolous in the multiplex malls, and incywincy.com will take snaps of those vulgar scenes to post in international tabloid websites. Poets are really mad from top to toes, absolutely unfit for this world. You will find only human race and humanity on the pages of their geography book; let there be countries after countries, continents, hemispheres, the straight and curved lines on the maps------ poets only believe in their own geometry. ##### IMPERILLED WONDER She's lying on bed, facing the wall, her hubby is in deep slumber after the usual night ritual. Glaireous darkness of eight feet length hanging oblong in front of her sight, across the room stands lonely wardrobe in the corner to fulfil it's plight. A bedside table holds a water jug along a manicured tall flower vase, a dozen of tuberose banter with air from the ceiling fan coming with rush. The woman is awake with wall in her first anniversary night, the dust of shoes of invited friends are still fresh in living room site. Used dishes are in kitchen sink waiting for morning wash, the memory of the party has faded within along the buzzing rush. The mind chalk-stick runs with speed on the blackboard wall---- draw some sketch, again wipe it's trace may be to guess some arduous signal. The solitary woman is still awaking in this monastic universe of rest/unrest besides the nature's completeness---- being empty, in nothingness: fondering the wonder with her hollow chest. ##### THE FESTIVAL OF COLOURS I had your invitation on green leaves inside a sky-blue envelop. It was delivered on my doorsteps by the afternoon breeze, the spring postman. Twilight painted your face a crimson red, your eyes were lost beyond the horizon. My hands were smeared with yellow dust, so I kissed your hands to see you blush. ######

তিন লাইনের হাইকু

হাইকু ।।এক।। হঠাৎ যদি বৃষ্টি আসে ভরদুপুরের মাঝে তখন ছাদে শুকনো কাপড় মেলা তুলতে এলে জানলা দিয়ে তোমার পাব দেখা ।।দুই।। কখন আসবি তুই পথ চেয়ে বসে আছি এখন গোধূলি বেলা কমলা আকাশ সব গরু ঘরে ফেরে সন্ধ্যা নামে দিগন্তর পার

উদাহরণ

মানুষের সৃষ্টির প্রেরণা প্রকৃতি থেকে,তবু তুলনা দেবার সময় মানুষ নিজের সৃষ্টিকে প্রাধান্য দেয়।উদাহরণস্বরূপ, যেমন আমরা বলি কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে---'ঠিক ছবির মতো যেন'।সবুজ কোমল ঘাসের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বলি---'ঠিক যেন কার্পেট বেছানো'।কোনো সুন্দরী মেয়ের রূপ বর্ণনাতে বলি---'যেন ঠিক পুতুলের মতো দেখতে'।সুন্দর দেহসৌষ্ঠবধারী যুবককে দেখে বলি---'একেবারে যেন গ্রীক ভাষ্কর্য'। এরকম অনেক উদাহরণ আমরা কথাপ্রসঙ্গে বলে থাকি।

একলা মানুষ

আমরা সবাই একলা মানুষ অনেক জনের ভিড়ে, কোলাহলের বাইরে গেলেই ফিরি আপন নীড়ে। নীড় বলতে খোলা আকাশ...... আদিগন্ত মাঠ, গাছের ছায়া পথের ধারে শান্ত পুকুর ঘাট ; কিংবা কোনো কিংবদন্তী পান্থশালার ধ্বসে জিরিয়ে নেওয়ার দুই মুহূর্ত পা ছড়িয়ে বসে, এর বেশি তো চাইনা কিছুই নিঃসঙ্গ হতে, পাহাড়চূড়ায় হয় না যেতে কঠিন মৌনব্রতে। চিলেকোঠার ঘর যথেষ্ট সঙ্গে বইয়ের পাতা, কবিতা লেখার বাই থাকলে পেন পেন্সিল খাতা, এসব নিয়েও বনবাসে..... থুড়ি,মনবাসে যাওয়া খুবই সোজা,একলা হাওয়ায় উদাসতরী বাওয়া। কোন এক কবি পথক্লান্ত সারা পৃথিবী ঘুরে, নির্জনতা খুঁজে পেলেন দুইটি চোখের নীড়ে ; এমনি করেই নরনারী নির্জনতম দ্বীপ খোঁজার আশায় ভিড়ের মধ্যে নিয়ে দৃষ্টিপ্রদীপ ঘুরে বেড়ায় অহর্নিশি গভীর গহণ অন্বেষণে, কেউ জানেনা কখন কোথায় ধরা পড়ে কোনখানে।