Wednesday, July 13, 2016

উদাহরণ

মানুষের সৃষ্টির প্রেরণা প্রকৃতি থেকে,তবু তুলনা দেবার সময় মানুষ নিজের সৃষ্টিকে প্রাধান্য দেয়।উদাহরণস্বরূপ, যেমন আমরা বলি কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে---'ঠিক ছবির মতো যেন'।সবুজ কোমল ঘাসের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বলি---'ঠিক যেন কার্পেট বেছানো'।কোনো সুন্দরী মেয়ের রূপ বর্ণনাতে বলি---'যেন ঠিক পুতুলের মতো দেখতে'।সুন্দর দেহসৌষ্ঠবধারী যুবককে দেখে বলি---'একেবারে যেন গ্রীক ভাষ্কর্য'। এরকম অনেক উদাহরণ আমরা কথাপ্রসঙ্গে বলে থাকি।

No comments:

Post a Comment