Wednesday, July 13, 2016

আজ আমার জন্মদিন মাতৃগর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ আমি শুধু মাঝখান থেকে চুয়াত্তরটা বসন্ত দ্রুত চলে গেছে ফোটা ও অফোটা ফুলের সুগন্ধ সুষমা নিয়ে স্মৃতি নেই,কবে যে একরাশ স্বপ্ন ও মুগ্ধতা নিয়ে মায়ের কোলের ঘ্রাণে পৃথিবীর গভীর আশ্বাস প্রথম আলোয় প্রকাশিত ক্ষুধা তৃষ্ণা ভয় তার সাথে মাতৃবক্ষে সস্নেহ আশ্রয়, পৃথিবীতে একমাত্র নিঃসর্ত সম্পর্কের আগড় ছেড়ে অনন্ত পরিক্রমা সেরে বারবার ফিরে আসা একই দিনে কোলঘেঁষে মাতৃক্রোড়ে এই জন্মদিনে

No comments:

Post a Comment