Wednesday, July 13, 2016

পথযাত্রা

পথ পথ কখনো দীর্ঘ হয় না। বড় জোর বলা যায় পথের শেষ নেই, তবে,অবশ্যই শুরু আছে নদীর চলার মতো পাহাড় থেকে লাফিয়ে নেমে গিরিখাদ,অতঃপর সমতল, বাহিকা উপবাহিকা অরণ্য শহর নগর গ্রাম পেরিয়ে অবশেষে সমুদ্রে মেশা; সেখানেও সমাপ্তি নেই লোনা ঢেউ কোথায় যে নিয়ে যাবে জানেনা তো কেউ। তেমনি বয়স,মাতৃগর্ভ থেকে যাত্রা শুরু কোন সুদূর অতীত থেকে এককোষী প্রাণের উন্মেষ শুধু রূপবদল জলে স্থলে অন্তরীক্ষে মাছ মানুষ পাখি রকমফের অনন্তপথ ধরে চলা আর চলা......... শেষ নেই যেমন বৃত্তের পরিধি পরিক্রমা। লখনঊ,18.02.2015.

No comments:

Post a Comment